২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলেশের মৃত্যুর বিষয়ে সরকারের কাছে জানতে চাইবে অ্যামনেস্টি

আদিবাসী নেতা চলেশ রিছিলের মৃত্যুর বিষয় সরকারের কাছে জানতে চাইবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংস্থাটির মহাসচিব আইরিন খান বলেছেন, "আমরা সরকারের কাছে জানতে চাইব, চলেশ রিছিলকে কী ভাবে নিষ্পেশন করা হয়েছে; কী ভাবে তিনি মারা গেছেন; এ নিয়ে কী তদন্ত চলছে এবং এর বিচার প্রক্রিয়ার কী অবস্থা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2008, 08:00 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

টাঙ্গাইল, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসী নেতা চলেশ রিছিলের মৃত্যুর বিষয় সরকারের কাছে জানতে চাইবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংস্থাটির মহাসচিব আইরিন খান বলেছেন, "আমরা সরকারের কাছে জানতে চাইব, চলেশ রিছিলকে কী ভাবে নিষ্পেশন করা হয়েছে; কী ভাবে তিনি মারা গেছেন; এ নিয়ে কী তদন্ত চলছে এবং এর বিচার প্রক্রিয়ার কী অবস্থা।" রোববার সকালে টাঙ্গাইলে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি পরিদর্শনের সময়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মধুপুরের আদিবাসী নেতা চলেশ রিছিলের মামলাটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হাতে নিয়েছে বলে জানান তিনি। কারা অন্তরীণ খালেদা জিয়া ও শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আইরিন খান বলেন, "শুধু দুই নেত্রী নয়, প্রত্যেক মানুষেরই ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। এটা প্রতিটি নাগরিকের ক্ষেত্রেই প্রযোজ্য। আর সুবিচারের ক্ষেত্রে সরকারেরও দায়িত্ব রয়েছে।" জরুরি অবস্থার মধ্যেও মানুষ মানবাধিকার রক্ষার জন্য সংঘটিত হচ্ছে উল্লেখ করে মানবাধিকার নেত্রী বলেন, "এটা একটা বড় ব্যাপার।" যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, "এ বিষয়ে আগেও বলেছি। আগামী কয়েকদিনের মধ্যে সরকারের সঙ্গে কথা হলে তখনও বলবো, যুদ্ধাপরাধীদের বিচার হওয়া দরকার এবং তাদের বিচার আন্তর্জাতিক আইন অনুযায়ীই হওয়া উচিত।" আইরিন খান সকালে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর গ্রামে ব্র্যাকের ক্ষুদ্রঋণ গ্রহণকারী নারী সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি জলফৈ এলাকায় ব্র্যাকের মানবাধিকার আইন শিক্ষা ক্লাস ও স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। ওই সময় আইরিন খানের সঙ্গে ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক লার্স নরমেন জরজেনসন, ব্র্যাকের হিউম্যান রা