২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষ বড় স্টেশনগুলোর সৌন্দর্য ও সেবা সুবিধা বাড়াতে রেলওয়ের উদ্যোগ

চট্টগ্রাম ও কমলাপুরসহ দেশের পাঁচটি বড় রেল স্টেশনের সৌন্দর্যের পাশাপাশি সেবা সুবিধা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিসের প্রতিবেদক রুহুল আমিন রানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 09:39 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও কমলাপুরসহ দেশের পাঁচটি বড় রেল স্টেশনের সৌন্দর্যের পাশাপাশি সেবা সুবিধা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ কার্যক্রম বাস্তবায়িত হলে এসব স্টেশনে অসুস্থ যাত্রীরা হুইল চেয়ার ব্যবহারের সুবিধা পাবেন। থাকবে মালামাল পরিবহনের জন্য ট্রলির ব্যবস্থাও। এছাড়া নিরপত্তার জন্য ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা, সার্বক্ষণিক তথ্য প্রচারের জন্য স্বয়ংক্রিয় এলসিডি মনিটর স্থাপন এবং খাবার পানির ব্যবস্থাও থাকবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বর্তমান অবকাঠামো ঠিক রেখে এক বা একাধিক বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্টেশনের ভিতরের এবং এর সংলগ্ন এলাকাকে আরও সুন্দর ও দৃষ্টি নন্দন করার এই উদ্যোগ নিয়েছে। রেল স্টেশনের সৌন্দর্য ও সেবা বৃদ্ধি কার্যক্রমের আওতায় অধিক যাত্রী সুবিধা দেয়ার জন্যই স