ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ধরমণ্ডলগ্রামে বৃহস্পতিবার মুরগী চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক শিশু নিহত এবং ১০ জন আহত হয়েছে।
শিশুটির নাম জোনাকী খাতুন (৯)।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল ইসলাম জানান, মুরগী চুরির ঘটনাকে কেন্দ্র করে বিকাল ৪টার দিকে গ্রামের ছফিল মিয়া এবং আসগর আলী পরিবাবারের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে আজগর আলীর দলের বল্লমের আঘাতে ছফিল মিয়ার মেয়ে জোনাকী খাতুন গুরুতর আহত হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামছুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১২৭ ঘ.
bdnews24