২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ভারতের নাগরিক গ্রেপ্তার

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে সাতক্ষীরায় এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার ভোমরার লক্ষীদাড়ি সীমান্ত পথে অবৈধভাবে প্রবেশের সময় ওই ভারতীয়কে বিডিআর সদস্যরা গ্রেপ্তার করে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 09:33 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

সাতক্ষীরা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে সাতক্ষীরায় এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার ভোমরার লক্ষীদাড়ি সীমান্ত পথে অবৈধভাবে প্রবেশের সময় ওই ভারতীয়কে বিডিআর সদস্যরা গ্রেপ্তার করে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ। গ্রেপ্তারকৃতের নাম সাধন দাস (৩৬)। মঙ্গলবার রাতে তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। সাধন দাস পুলিশকে জানিয়েছেন, তার বাড়ি পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বাদুড়িয়া থানার রশুই গ্রামে। তার বাবার নাম আশুতোষ দাস। ওসি কাদের বেগ জানান, সাধন দাসের বিরুদ্ধে সদর থানায় পাসপোর্ট আইনে একটি মামলা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৩ ঘ.