২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তা ছেড়েছেন গার্মেন্টস শ্রমিকরা, গাড়ি চলাচল শুরু

রাজধানীর শেওড়াপাড়া এলাকার তৈরি পোশাক কারখানা এসকিউ গার্মেন্টসের বিক্ষুব্ধ শ্রমিকরা বুধবার সন্ধ্যায় সড়ক অবরোধ তুলে নিয়েছে। ফলে সকাল থেকে বন্ধ থাকার পর সন্ধ্যা সোয়া ৫টা থেকে রোকেয়া সরণিতে যান চলাচল পুনরায় শুরু হয়েছে। কাফরুল থানা এলাকার শেওড়াপাড়ার ওই কারখানা বিনা নোটিশে বন্ধ করে দেওয়ার প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে বুধবার সকালে গার্মেন্টস কর্মীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে। (আরও তথ্যসহ -১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 08:40 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেওড়াপাড়া এলাকার তৈরি পোশাক কারখানা এসকিউ গার্মেন্টসের বিক্ষুব্ধ শ্রমিকরা বুধবার সন্ধ্যায় সড়ক অবরোধ তুলে নিয়েছে। ফলে সকাল থেকে বন্ধ থাকার পর সন্ধ্যা সোয়া ৫টা থেকে রোকেয়া সরণিতে যান চলাচল পুনরায় শুরু হয়েছে। কাফরুল থানা এলাকার শেওড়াপাড়ার ওই কারখানা বিনা নোটিশে বন্ধ করে দেওয়ার প্রতিবাদ ও বিভিন্ন দাবিতে বুধবার সকালে গার্মেন্টস কর্মীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে। দিনব্যাপী বিক্ষোভের সময় তারা রোকেয়া সড়ক অবরোধ করলে সকাল থেকে ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকে। বুধবার সন্ধ্যায় শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে রাস্তা ছাড়লেও বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় কারখানার সামনে অবস্থানের কর্মসূচি দিয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকালের মধ্যে কারখানা খুলে না দিলে উত্তরা ও মাওনা চৌরাস্তায় এসকিউ গ্র"পের অন্য দুটি কারাখানাও বন্ধ করে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনরত শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে ১০টায় বিজিএমইএ কর্মকর্তাদের সঙ্গে এসকিউ গার্মেন্টসের মালিক পক্ষের বৈঠক হলেও তা ভেস্তে যায়। দুপুরে শ্রম মন্ত্রণালয়ের যুগ্মসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত হতে অনুরোধ করেন। তবে তাতে সাড়া মেলেনি। গার্মেন্টস শ্রমিকদের অবরোধের মুখে রোকেয়া সরণিতে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন মিরপুর-১০ থেকে শুরু করে আগারগাঁও এলাকার অফিসমুখী লোকজন। তাদের পায়ে হেঁটে কিংবা বিকল্প পথে অফিসের দিকে ছুটতে হয়। গত সোমবার থেকেই এসকিউ গার্মেন্টসে শ্রমিকদের ক্ষোভ ধূমায়িত হতে থাকে। হুমায়ুন কবীর নামে এক শ্রমিক জানান, রোববার রাতে সালমা আক্তার নামে এক অপারেটর অসুস্থ হয়ে পড়লে তিনি বাড়ি যেতে চান। কিন্তু কর্মকর্তারা তাকে যেতে দেয়নি। অসুস্থ অবস্থায় সারারাত থেকে সোমবার সকালে তিনি বাড়ি ফিরেন এবং ওই দিনই তার মৃত্যু হয়। শ্রমিকদের দাবি, অপারেটর সালমা আক্তারের মারা যাওয়ার কারণ খতিয়ে দেখা এবং দোষীদের বিচার, ৪৮ ঘণ্টার মধ্যে তার (সালমা) অভিভাবকের হাতে দেনা-পাওনা বুঝিয়ে দেওয়া, অসুস্থ থাকার পরও যেসব কর্মকর্তা শ্রমিকদের ছুটি মঞ্জুর করেনি তাদের বহিষ্কার, মামলা প্রত্যাহার, ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, ছাঁটাই বন্ধসহ শিফট অনুসারে গার্মেন্টস চালু রাখাসহ বেতন বাড়াতে হবে। হুমায়ুন কবীর বলেন, "এসব নিয়ে দুই দিন ধরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেছি আমরা। কোনো ভাংচুর-অবরোধ কিছুই করিনি। কিন্তু মালিক পক্ষ হঠাৎ করে গার্মেন্টস বন্ধ করে দেয়ায় শ্রমিকদের রাস্তায় নামতে হয়েছে।" শ্রমিকদের অভিযোগ, স