ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুসন্ধান কূপ খনন করে কক্সবাজারের ম্যাগনামা উপকূলে আশাব্যাঞ্জক কিছু পায়নি কেয়ার্ন এনার্জি। সংস্থাটি এখন হাতিয়ায় গ্যাসের অনুসন্ধান চালাতে আগ্রহী। এজন্য সেখানে কূপ খননের জন্য পেট্রোবাংলার অনুমোদন চাওয়া হয়েছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাগনামার বিষয়টি কেয়ার্ন চিঠি দিয়ে জানিয়েছে। তারা হাতিয়ায় অনুসন্ধান কূপ খননের অনুমোদন চেয়েছে। তবে এখনো তা দেওয়া হয়নি।"
তিনি জানান, ম্যাগনামায় গ্যাস আছে আছে। তবে এর পরিমাণ ঘোষণা করার মতো নয়। দ্বিমাত্রিক সার্ভে করা হয়েছে। পরে ত্রিমাত্রিক সিসমিক সার্ভে করা হবে। এটি একটি সম্ভাবনাময় জায়গা। দ্বিমাত্রিক সার্ভেতে অনেক সময় সঠিক জায়গা খুঁজে পাওয়া যায় না।
২০০৭ সালের ৩ অক্টোবর কেয়ার্ন সমুদ্রে ১৬ নম্বর ব্লকে অনুসন্ধান কূপ খননের কাজ শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/২১০৩ ঘ.
bdnews24