২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা আটকে ১৯ লাখ টাকা ছিনতাই

সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার দুপুরে একটি অটোরিকশা আটকে ১৯ লাখ টাকা ছিনতাই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 11:01 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার দুপুরে একটি অটোরিকশা আটকে ১৯ লাখ টাকা ছিনতাই হয়েছে। মহাসড়ক সংলগ্ন তালাস পেট্রোল পাম্পের ওই টাকা ব্যাংকে জমা দিতে নেয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় জনতা এক ছিনতাইকারী দলের একজনকে ধরে ফেললেও টাকা নিয়ে দলের অন্যরা পালিয়ে যায়। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক সেন থোয়াই মারমা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তালাস পেট্রোল পাম্পের কয়েকজন কর্মকর্তা ১৯ লাখ টাকা ব্যাংকে জমা দিতে একটি সিএনজি অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে মাদামবিবির হাটে পৌঁছলে অপর একটি সিএনজি অটোরিকশা তাদের সামনে দাঁড়ায়। সে অটো রিকশা থেকে চার/পাঁচ জন ছিনতাইকারী নেমে অস্ত্রের মুখে টাকা নিয়ে চম্পট দেয়। ওই সময় পেট্রোল পাম্পের কর্মকর্তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছিনতাইকারীদের অটো রিকশাটিকে ধাওয়া করে বলে সেন থোয়াই মারমা জানান। তিনি জানান, এক পর্যায়ে জনতা মো. আনোয়ার (২৭) নামে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। তবে বাকিরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। আনোয়ারের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৭০০ ঘ.