২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মিগ- ২৯ মামলার বিচার চলতে পারবে

শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ- ২৯ দুর্নীতি মামলার বিচার কার্যক্রমের ওপর স্থিতাবস্থার মেয়াদ বাড়ায়নি সুপ্রিমকোর্ট। ফলে নিম্ন আদালতে এ মামলার বিচার কার্যক্রম শুরু হতে আপাতত কোনো বাধা নেই বলে সরকারপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রউফ মিঞা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তবে নিম্ন আদালতে মামলাটির বিচার শুরু হলে এর ওপর স্থাগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করা যাবে বলেও অভিমত দিয়েছে আদালত। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রোববার এ অভিমত দেয়। (আরো তথ্যসহ ২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 06:28 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ- ২৯ দুর্নীতি মামলার বিচার কার্যক্রমের ওপর স্থিতাবস্থার মেয়াদ বাড়ায়নি সুপ্রিমকোর্ট। ফলে নিম্ন আদালতে এ মামলার বিচার কার্যক্রম শুরু হতে আপাতত কোনো বাধা নেই বলে সরকারপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রউফ মিঞা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তবে নিম্ন আদালতে মামলাটির বিচার শুরু হলে এর ওপর স্থাগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করা যাবে বলেও অভিমত দিয়েছে আদালত। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রোববার এ অভিমত দেয়। (আরো তথ্যসহ ২) গত ১০ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মিগ-২৯ জঙ্গি বিমান ক্রয় দুর্নীতি মামলা বাতিলের জন্য শেখ হাসিনার আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থার আদেশ দেন। সেই আদেশের মেয়াদ বাড়ানোর জন্য শেখ হাসিনার আবেদনের ওপর পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। শুনানিতে শেখ হাসিনার কৌসুলি ব্যারিস্টার শফিক আহমেদ হাইকোর্টের রায়ের নকল এখনো পাওয়া যায়নি জানিয়ে স্থিতাবস্থার মেয়াদ বাড়ানোর আবেদন জানান। আদালত এ সময় জানতে চায়, "ফৌজদারি মামলায় স্থিতাবস্থা কী ? বিষয়টি নুতন বলে মনে হয়েছে।" ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, আমরা হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানিয়েছিলাম। আদালত এর জবাবে বলে, স্থিতাবস্থা বাড়িয়ে কোনো আদেশ দেওয়া হবে না। আপিল বিভাগের আদেশের পর শেখ হাসিনার কৌসুলি ব্যারিস্টার শফিক আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সুপ্রিমকোর্ট স্থিতাবস্থা বৃদ্ধির আবেদনের ওপর কোনো আদেশ দেয়নি। তবে নিম্ন আদালতে বিচার শুরু হলে স্থগিতাদেশের আবেদন নিয়ে আসতে বলেছে আদালত। গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট মিগ- ২৯ জঙ্গি বিমান ক্রয় দুর্নীতি মামলা বাতিলের শেখ হাসিনার আবেদন খারিজ করে দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৪৫৩ঘ.