যশোর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঝিকরগাছা উপজেলা বিএনপি সভাপতি জালালউদ্দিন আহমেদ ও তার ৫ সঙ্গীকে আটক করেছে র্যাব। শনিবার বিকেলে যশোর শহরের মুরলি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক অপর পাঁচজন হলেন- রফিকুল ইসলাম, নুরুজ্জামান খান বাবুল, সিদ্দিকুর রহমান, রিপন ও বাবুল।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ক্যাপ্টেন ফয়সাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, "উপজেলা বিএনপি সভাপতিসহ কয়েকজনকে আটকের খবর শুনেছি। তবে তাদেরকে এখনও থানায় সোপর্দ করা হয়নি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/জেকে/২৩২০ ঘ.
bdnews24