২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে শেরপুরে দুজন গ্রেপ্তার

র‌্যাব ও দুদক কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগে ঝিনাইগাতি উপজেলার রাংতিয়া গ্রাম থেকে শনিবার রশিদ খন্দকার (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রশিদের আশ্রয়দাতা ফকির আলীকেও (২৫) গ্রেপ্তার করা হয়। রশীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৮৫ হাজার টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 04:44 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

শেরপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - র‌্যাব ও দুদক কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগে ঝিনাইগাতি উপজেলার রাংতিয়া গ্রাম থেকে শনিবার রশিদ খন্দকার (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রশিদের আশ্রয়দাতা ফকির আলীকেও (২৫) গ্রেপ্তার করা হয়। রশীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৮৫ হাজার টাকা। র‌্যাব- ১২ এর ক্যাপ্টেন শফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রশিদ খন্দকার ফকির আলীর বাড়িতে আশ্রয় নিয়ে র‌্যাব ও দুদক কর্মকর্তা পরিচয়ে স্থানীয় লোকজনের সঙ্গে প্রতারণা করছিল। উপজেলা বন কর্মকর্তাসহ কয়েকজন ব্যবসায়ীকে সে ২৪ ঘণ্টার মধ্যে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেয়। ঘটনাটি তারা র‌্যাবকে জানালে শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। আটক দুজন এখন র‌্যাব হেফাজতে আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৩৩ ঘ.