২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর হাতিরপুলে অগ্নিনির্বাপণের সময় দমকল কর্মকর্তা আহত

রাজধানীর হাতিরপুলে একটি নির্মানাধীন ভবনে লাগা আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর একজন কর্মকর্তা নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 02:39 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর হাতিরপুলে একটি নির্মানাধীন ভবনে লাগা আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর একজন কর্মকর্তা নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। দমকল সদর দপ্তরের কর্মকর্তা আইরিন পারভীন জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাতিরপুল কাঁচা বাজারের পেছনে একটি নির্মানাধীন বহুতল ভবনের ভেতরে মজুদ চটের বস্তায় আগুন লেগে যায়। দমকল বাহিনীর দু'টি গাড়ি ঘটনাস্থলে পৌছে অল্প কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় সিনিয়র স্টেশন অফিসার রুহুল কুদ্দুস তালুকদার পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইরিন পারভীন বলেন, "আমরা ক্ষয়ক্ষতির হিসাব এখনও পাইনি। আহত কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।" নিউমার্কেট থানার কর্তব্য কর্মকর্তা হারুন উর রশীদ জানান, আগুনে বেশি ক্ষয়ক্ষতি হয়নি। দমকলের একজন ছাড়া আর কোনও হতাহতের ঘটনা নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২০২০ঘ.