বাগেরহাট, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া (৩২) ও আছিয়া বেগম (২৮) নামের এক মহিলাকে পুলিশ শনিবার ৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে। এছাড়া শুক্রবার রাতে ৫০ গ্রাম গাঁজাসহ মুক্তা (৩০) ও সোহেল (৩২) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে ওই চারজনকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, শনিবার সকালে এসএম কলেজ রোড থেকে জিয়াউর রহমান ও ফেন্সিডিলি বিক্রেতা আছিয়াকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। এ সময় আরো দুই বিক্রেতা পালিয়ে যায়। এরা হচ্ছে যশোরের পালপাড়া এলাকার লাকি আক্তার ও মোরেলগঞ্জের আনোয়ার। মামলায় তাদেরও আসামি করা হয়েছে।
এছাড়া শুক্রবার রাতে এসএম কলেজ মাঠ থেকে মুক্তা ও সোহেলকে গাঁজাসহ আটক করা হয় বলে ওই পুলিশ কর্তকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/১৯২৩ ঘ.
bdnews24