বাগেরহাট, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চিতলমারী উপজেলায় শনিবার সকালে আগুনে দুটি দোকান পুড়েছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
অগ্নিকাণ্ডে উপজেলা সদরের হাসিনা বেগম মাধ্যমিক বিদ্যালয় লাগোয় দুটি দোকান পুড়ে যায়। দোকান দুটি হচ্ছে, ফজল খাঁর ব্যাটারির দোকান ও রাজা মিয়ার কাচের দোকান।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক রাজা মিয়া শিকদার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ব্যাটারির দোকানে প্রথম আগুন লাগে। পরে তা তার দোকানকেও গ্রাস করে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে বলে রাজা মিয়া জানান।
তিনি জানান, অগ্নিকাণ্ডে দুই দোকানের লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.
bdnews24