২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাস উল্টে ৪৫ শ্রমিক আহত

সাভারে পিএটিসির সামনে শনিবার বিকালে গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাস উল্টে ৪৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা সড়কে গাড়ি চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 11:47 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সাভার, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারে পিএটিসির সামনে শনিবার বিকালে গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাস উল্টে ৪৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা সড়কে গাড়ি চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকে। মহাসড়ক পুলিশের সাভার ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, আশুলিয়ার কাঠগড়া এলাকার প্যাটারুমা লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিক নিয়ে বাসটি সাভার আসার পথে বিকাল সোয়া ৩টার দিকে পিএটিসির সামনে উল্টে যায়। দুর্ঘটনায় ৪৫ শ্রমিক আহত বলে নাজিম উদ্দিন জানান। সাভার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন জানান, বাসের পেছনের ডানপাশের চাকাটি বার্স্ট হয়ে মহাসড়কেই এটি উল্টে যায়। আহত শ্রমিকদের স্থানীয় বাবেয়া ক্লিনিক, এনাম মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর বিকাল চারটার দিকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয় বলে কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাহবুবুর রহমান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.