২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুষ্টিয়া-পাবনা সড়কের ভেড়ামারার ১১ মাইল নামক স্থানে শনিবার ভোররাতে সড়ক দুর্ঘটনায় মান্নান তালুকদার (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 07:20 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--কুষ্টিয়া-পাবনা সড়কের ভেড়ামারার ১১ মাইল নামক স্থানে শনিবার ভোররাতে সড়ক দুর্ঘটনায় মান্নান তালুকদার (৩৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহম্মদ ছালেহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাগেরহাটের মংলা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ১১ মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ওই সময় ট্রাকের ওপরে থাকা মান্নান তালুকদার সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩১৯ ঘ.