২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিয়া চৌধুরীর মায়ের মৃত্যু

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর মা নূরজাহান বেগম শুক্রবার সন্ধ্যায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 04:45 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর মা নূরজাহান বেগম শুক্রবার সন্ধ্যায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই মেয়ে এবং দুই ছেলে রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার বাদ জোহর রাজধানীর মেরুল বাড্ডা জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। নূরজাহান বেগম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। তার অন্য সন্তানরা হলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল ইসলাম চৌধুরী, কুয়েতে কর্মরত প্রকৌশলী শামসুল ইসলাম চৌধুরী ও অর্থনীতিবিদ মাহমুদা চৌধুরী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এএনএস/এমএইচবি/২২২২ ঘ.