২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে সড়ক দুর্ঘটনার প্রতিবাদে বাসে আগুন ও ভাংচুর

রাজধানীর মালিবাগে শুক্রবার বিক্ষুব্ধ গার্মেন্টস কর্মীরা একটি বাসে অগ্নিসংযোগ এবং কমপক্ষে ১০টি বাস ভাংচুর করেছে। দ্রুতগামী বাসের চাকায় একজন গার্মেন্টস কর্মী আহত হওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (সেপ্টেম্বর )-- রাজধানীর মালিবাগে শুক্রবার বিক্ষুব্ধ গার্মেন্টস কর্মীরা একটি বাসে অগ্নিসংযোগ এবং কমপক্ষে ১০টি বাস ভাংচুর করেছে। দ্রুতগামী বাসের চাকায় একজন গার্মেন্টস কর্মী আহত হওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার উপ-পরিদর্শক খান নুরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে চারটার দিকে ডিআইটি রোডের ড্রাগন সোয়েটার ফ্যাক্টরি ছুটি হয়। এ সময় 'সালসাবিল পরিবহনের' একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০৯০৬) অজ্ঞাত এক গার্মেন্টস কর্মীকে ধাক্কা দিলে ক্ষুব্ধ সহকর্মীরা বাসটি ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিপদ এড়াতে রাজপথের অন্য যানবাহনগুলো দ্রুত চলতে থাকলে অজ্ঞাত (৩৫) এক পথচারী বাসের চাপায় পিষ্ট হয়। এতে ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে যানবাহন ভাংচুর শুরু করে। রমনা এবং খিলগাঁও থানা পুলিশ প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অজ্ঞাত ওই পথচারী আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২০৫৬ঘ.