[ বাংলাদেশ ] নারায়ণগঞ্জে জাহাজ থেকে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ কাঁচপুরে শুক্রবার একটি সিমেন্ট কারখানার ঘাটে নোঙর করা জাহাজ থেকে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এই ফেনসিডিল আনার অভিযোগে জাহাজের কর্মচারী মিল চাঁদ (৪৭) ও সালাহউদ্দিনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে কাঁচপুরে স্ক্যান সিমেন্ট কারখানার ঘাটে 'এমভি বিউটি অব ঢাকা' জাহাজের ইঞ্জিন রুমে অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১৪:৫৭, ২৮ সেপ্টেম্বর ২০০৭ | আপডেট: ১৪:৪৭, ২৬ এপ্রিল ২০২২ নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) bdnews24