চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর নিচ থেকে বৃহস্পতিবার রাতে ২৫০ বস্তা ইউরিয়া সার আটক করেছে উপকূল রক্ষী বাহিনী ( কোস্টগার্ড)।
কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এহসান উল্লাহ জানান, রাত দুইটার দিকে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে এ সার আটক করা হয়।
ট্রলারে করে এ সার মিয়ানমার পাচার করা হচ্ছিল জানিয়ে এহসান উল্লাহ বলেন, "অভিযানের সময় ট্রলারটির মাঝি-মাল্লারা পালিয়ে যায়।"
আটক সার কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৪১৬ ঘ.
bdnews24