২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী ছেলেসহ সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান ওমরের বিরুদ্ধে দুদকের মামলা

সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া এবং অবৈধভাবে সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান ওমর, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা জাকিয়া আক্তার জানান, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে কমিশনের সহকারী পরিচালক শেখ মেজবাহউদ্দীন বাদী মামলাটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 05:07 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পদের বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া এবং অবৈধভাবে সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান ওমর, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা জাকিয়া আক্তার জানান, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে কমিশনের সহকারী পরিচালক শেখ মেজবাহউদ্দীন বাদী মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, শাহজাহান ওমর, তার স্ত্রী মেহজাবিন ফারজানা ওমর ও ছেলে আদনান ওমর পরস্পর যোগসাজশে অবৈধভাবে ২ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৫৭৫ টাকার সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়া শাহজাহান ওমর কমিশনে সম্পত্তির যে বিবরণী দিয়েছেন তাতে বারিধারা ও ঝালকাঠির রাজাপুরে ৪৬ লাখ টাকা দামের দুটি বাড়ির তথ্য গোপন করা হয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/২২৩৩ ঘ.