খুলনার রূপসা নদীতে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলার ডুবে তিন যাত্রী নিখোঁজ হয়েছেন। খুলনা সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক অঞ্জন সরকার জানান, ২৫/৩০ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে রূপসার পূর্ব পাড় থেকে একটি ট্রলার পশ্চিম পাড়ে যাচ্ছিল। বাতি না থাকায় মাঝ নদীতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রলারের সঙ্গে এর সংঘর্ষ ঘটে। এতে প্রথম ট্রলারটি ডুবে যায়।