২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে মেয়র মিনুর বিরুদ্ধে মামলা

এক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে বুধবার একটি মামলা করা হয়েছে। রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন নগরীর কাজী নজরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম। এতে মেয়র ছাড়াও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হককে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 02:41 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

রাজশাহী, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে বুধবার একটি মামলা করা হয়েছে। রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন নগরীর কাজী নজরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম। এতে মেয়র ছাড়াও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হককে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে গোলাম মোস্তফা বলেন, আসামিদের চাপে ২০০১ সালের ১১ ডিসেম্বর অধ্যক্ষের পদ ছাড়তে বাধ্য হন। এরপর মেয়র মিনু ও অন্য আসামিরা ২০০২ সালের ২৭ এপ্রিল বাদীকে একটি কারণ দর্শাও নোটিস দেয়। এ নোটিশের জবাব দেওয়ার পর তারা বলে, কলেজে চাকরি করতে হলে এক লাখ টাকা চাঁদা দিতে হবে। অভিযোগে বাদী বলেন, চাকরি বাঁচানোর জন্য শেষ পর্যন্ত তিনি শাশুড়ির জমি ও স্ত্রীর গহনা বিক্রি করে ২০০২ সালের ৪ জুলাই এক লাখ টাকা চাঁদা দেন। এর আগে মেয়র মিনুর বিরুদ্ধে জঙ্গি মদদদান, চাঁদাবজি, ভাংচুর ও লুটপাটের অভিযোগে কয়েকটি মামলা হয়। এর মধ্যে চাঁদাবাজির একটি মামলায় গত ২৬ জুলাই তাকে ১৩ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০৩৫ ঘ.