২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার চুরির অভিযোগে নোয়াখালীতে ডিলার গ্রেপ্তার

সার চুরির অভিযোগে হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকায় বুধবার এক ডিলারসহ তিন জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম (ইউএনও) জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কৃষি অফিসের ব্লক সুপারভাইজার জসিম উদ্দিন বাদি হয়ে হাতিয়া থানায় একটি মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 01:43 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সার চুরির অভিযোগে হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকায় বুধবার এক ডিলারসহ তিন জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম (ইউএনও) জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কৃষি অফিসের ব্লক সুপারভাইজার জসিম উদ্দিন বাদি হয়ে হাতিয়া থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, সার ডিলার আমেনা এন্টারপ্রাইজের মালিক জালাল উদ্দিন মুকুল (৪০), এনায়েত হোসেন চুক্কা (৩০) ও আবুল বাশার (২৬)। আবুল হাশেম সাংবাদিকদের বলেন, "ডিলার জালাল উদ্দিন সারের প্রতি ৫০ কেজির বস্তা থেকে ২০ কেজি করে সরিয়ে নিত বলে অভিযোগ রয়েছে। বুধবার সকালে ব্লক সুপারভাইজার জসিম উদ্দিন ডিলারের গুদামে গিয়ে বস্তায় সার কম দেখে আমাকে জানায়। তখন যৌথবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১০০ বস্তা পেয়েছি, যার প্রতিটিতেই সার কম রয়েছে।" ওই সময় ডিলারসহ তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে ইউএনও জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.