২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে পাচারকালে পটুয়াখালীতে ১০০ মন ইউরিয়া সার আটক

মিয়ানমারে পাচারকালে পটুয়াখালীর বাউফল উপজেলায় মঙ্গলবার রাতে একটি ট্রলার সহ বিপুল পরিমাণ ইউরিয়া সার আটক করেছে পুলিশ। এসময় ট্রলারের মাঝি সোহরাফ হোসেনকেও (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 06:25 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

পটুয়াখালী, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে পাচারকালে পটুয়াখালীর বাউফল উপজেলায় মঙ্গলবার রাতে একটি ট্রলার সহ বিপুল পরিমাণ ইউরিয়া সার আটক করেছে পুলিশ। এসময় ট্রলারের মাঝি সোহরাফ হোসেনকেও (৪০) গ্রেপ্তার করা হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে তার নেতৃত্বে বাউফল থানা পুলিশ তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে সৈকত এন্টারপ্রাইজের ট্রলার থেকে ৭০ বস্তায় প্রায় ১০০ মণ ইউরিয়া সার আটক করে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সোহরাফ স্বীকার করেছে, আটককৃত ওই সার কালাইয়া বন্দরের সৈকত এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আজহার সেনার। আজহার দীর্ঘ দিন ধরে মায়ানমারে সার পাচার করছিল। ওই সারও বঙ্গোপসাগর হয়ে মায়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/জিএনএ/১২০০ ঘ.