চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-সাপ্তাহিক ২০০০ এর সম্পাদক গোলাম মোর্তোজা, প্রকাশক মাহফুজ আনাম ও লেখক দাউদ হায়দারকে আসামি করে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল আহসানের আদালতে একটি ফৌজদারি মামলা হয়েছে।
চট্টগ্রামের আল-জামিয়া আল ইসলামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূ-সম্পত্তি সংরক্ষণ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ রেজা বাদি হয়ে মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্রদ্রোহিতা, প্রকাশনা ও ছাপাখানা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।
একই ব্যক্তি ২০ সেপ্টেম্বর প্রথম আলোর বিরুদ্ধেও মামলা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমএআর/এমআই/এমএ/১৯০৪ ঘ.
bdnews24