২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে মার্চে বাংলাদেশ সফরে আসতে পারেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আগামী বছরের মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 10:53 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আগামী বছরের মার্চের মধ্যে বাংলাদেশ সফর করতে পারেন। তাছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর জন্য আগামী শীতে বাহরাইন একটি বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের মূল সভার বাইরে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন। ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, শেখ খালিদ বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। তিনি আগামী বছর মার্চে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা যাচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করতে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ও পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/এমএ/ ১৬৪৫ ঘ.