বেনাপোল, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিঅ্যান্ডএফ এজেন্ট মনিরুজ্জামান জেটি (৪৮) কে যৌথবাহিনীর সদস্যরা সোমবার রাতে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে মনিরুজ্জামান জেটিকে আদালতে চালান দেওয়া হয়েছে।
মনিরুজ্জামান সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সজীব ট্রেডাস এর মালিক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১০ ঘ.
bdnews24