২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে সিএনজি বাসে আকস্মিক আগুন

রাজধানীর মহাখালীতে মঙ্গলবার একটি সিএনজি বাসে আকস্মিক আগুন লেগে সেটি পুড়ে গেছে। অবশ্য এ ঘটনায় যাত্রীদের কেউ হতাহত হয়নি। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সিএনজি সিলিন্ডারে ত্র"টির কারণে এই দূর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 09:51 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীতে মঙ্গলবার একটি সিএনজি বাসে আকস্মিক আগুন লেগে সেটি পুড়ে গেছে। অবশ্য এ ঘটনায় যাত্রীদের কেউ হতাহত হয়নি। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সিএনজি সিলিন্ডারে ত্র"টির কারণে এই দূর্ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। গুলশান থানার উপ পরিদর্শক ইমতিয়াজ এ কে এম ভূঁইয়া জানান, বেলা সাড়ে ১১টার দিকে উত্তরা থেকে আজিমপুরগামী বেভকো পরিবহনের একটি বাস মহাখালী রেলক্রসিং পার হওয়ার সময় এর পেছন দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। তিনি জানান, এ সময় বাসের যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আঘাত পান। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। পরে ক্ষতিগ্রস্থ বাসটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনার সময় মহাখালী দিয়ে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএ/১৫৫১ ঘ.