২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে তিন সন্ত্রাসী গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার রাতে শহরে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয়েছে দুটি রিভলবার ও চার রাউন্ড গুলি। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল হক মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, তরিকুল ইসলাম সুমন (২০), নুরে আলম ভূইয়া জিকন (২৪) ও সারোয়ার জাহান রিফাত (২০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 07:49 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

নরসিংদী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার রাতে শহরে অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয়েছে দুটি রিভলবার ও চার রাউন্ড গুলি। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল হক মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, তরিকুল ইসলাম সুমন (২০), নুরে আলম ভূইয়া জিকন (২৪) ও সারোয়ার জাহান রিফাত (২০)। আশরাফুল হক জানান, শহরের পশ্চিম দত্তপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ওই মহল্লায় রিফাতের বাড়ির সিঁড়ির নিচে লুকানো অবস্থায় অস্ত্র ও গুলি পাওয়া যায়। এ ঘটনায় নরসিংদী সদর থানায় একটি মামলা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫০ ঘ.