২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলার জন্য আরও বিশেষ আদালত হচেছ

দুর্নীতি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আরও কয়েকটি বিশেষ আদালত স্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে। দুর্নীত দমন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে বাড়তি বিশেষ আদালত গঠন করা হবে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 04:06 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আরও কয়েকটি বিশেষ আদালত স্থাপনের চিন্তাভাবনা করা হচ্ছে। দুর্নীত দমন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে বাড়তি বিশেষ আদালত গঠন করা হবে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সচিব মো. মোখলেস উর রহমান সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিং-এ বলেন, "ঢাকায় আরও চার থেকে পাঁচটি বিশেষ আদালত করা হবে। যাতে নির্ধারিত সময়ে দুর্নীতি মামলাগুলোর বিচার কাজ সম্পন্ন করা যায়।" নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের কয়েকজন কর্মকর্তাও জানান, আরও পাঁচটি বিশেষ আদালত খুব শিগগিরই কাজ শুরু করবে। বর্তমানে পাঁচটি আদালত কাজ করছে। বাড়তি আদালত স্থাপনের বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে। তবে এখনও বিচারক নিয়োগ দেওয়া হয়নি। কর্মকর্তারা আরো জানান, নতুন বিশেষ আদালতের জন্য এখনও স্থান নির্ধারণ করা হয়নি। তবে সংসদ ভবন এলাকাতেই স্থাপনের সম্ভাবনা আছে। রাজধানীর সংসদ ভবন এলাকায় অবস্থিত বিশেষ আদালতে এখন পর্যন্ত দুদকের দায়ের করা নয়টি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা ১৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। এছাড়া, ব্যরিস্টার নাজমুল হুদা, মো. নাসিমসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুদকের দায়ের করা বেশ কয়েকটি মামলা বিচারাধীন আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/পিসি/এমএসবি/এমএইচবি/২১৫৬ ঘ.