২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে ঝুঁকিপূর্ণ নোঙরের দায়ে তিন জাহাজ আটক

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা মোহনার কাছে ঝুঁকিপূর্ণভাবে নোঙর করার অপরাধে সোমবার ভ্রাম্যমাণ আদালত তিনটি জাহাজ আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 03:05 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা মোহনার কাছে ঝুঁকিপূর্ণভাবে নোঙর করার অপরাধে সোমবার ভ্রাম্যমাণ আদালত তিনটি জাহাজ আটক করেছে। বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, বন্দর চ্যানেলকে ঝুঁকিমুক্ত রাখার স্বার্থে এমভি টিটু- ৮, এমভি টিটু- ১১ ও এমভি নাবিল- ২ নামের লাইটারেজ জাহাজ তিনটিকে নিরাপদ স্থানে আটক রেখে বহির্নোঙর এলাকা অতিক্রম না করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় জাহাজ তিনটি পতেঙ্গা মোহনার অদূরে বন্দর চ্যানেলের প্রবেশমুখে বিপজ্জনক অবস্থায় নোঙর করেছিল। মুনীর চৌধুরী আরও বলেন, অভিযানের সময় দেখা যায় প্রবল বাতাস ও সামুদ্রিক জোয়ারে এ জাহাজগুলো কাত হয়ে নিজ অবস্থান থেকে সরে যায় এবং ডেকে পানি উপচে পড়ে। এতে জাহাজ তিনটির নোঙর ছিঁড়ে ডুবে যাওয়ার ঝুঁকি ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/এসএনডি/২১০৮ ঘ.