২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বেতন দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়া থানার 'এসপেন সোয়েটারস লিমিটেড'র শ্রমিকরা সোমবার বাইপাইল-টঙ্গী সড়ক প্রায় একঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ সড়ক থেকে শ্রমিকদের হটিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 02:46 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সাভার, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে আশুলিয়া থানার 'এসপেন সোয়েটারস লিমিটেড'র শ্রমিকরা সোমবার বাইপাইল-টঙ্গী সড়ক প্রায় একঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ সড়ক থেকে শ্রমিকদের হটিয়ে দেয়। রাত পৌনে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে আছে। পরিস্থিতি এখনো উত্তপ্ত বলে স্বীকার করেছে পুলিশ। এসপেন সোয়েটারস লিমিটেডের শ্রমিক রেখা, মঞ্জিল, সেলিম, রফিকসহ বেশ কয়েকজন অভিযোগ করেন, কারখানায় কর্মরত শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া আছে। কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বকেয়া পরিশোধের প্রতিশ্র"তি দিলেও তা রক্ষা করা হয়নি। এ ঘটনায় সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কারখানার প্রায় ছয়শ শ্রমিক বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে মিছিল নিয়ে বাইপাইল-টঙ্গী সড়ক অবরোধ করে তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে দেয়। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বেতন পরিশোধের দাবি জানাতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার উপ পরিদর্শক মীর বাছিরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে দেওয়া হলেও পরিস্থিতি শান্ত হয়নি। রাত সাড়ে ৮টার দিকে তারা আরও একদফা সড়ক অবরোধের চেষ্টা করে। তবে সেনা, র‌্যাব ও পুলিশের কারণে তা সফল হয়নি। আপাতত শ্রমিকরা কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে আছে। তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান। এদিকে, বিক্ষুব্ধ শ্রমিকরা বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০৪৯ ঘ.