ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ সোমবার রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকার মাতুয়াইলে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
নূর মোহাম্মদ সকালে মাতুয়াইল ইউনিয়ন পরিষদ মাঠে ৯৯৪ জন বন্যাদুর্গত মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ দেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি পাঁচ কেজি করে চাল, এক কেজি করে ডাল, দুশ গ্রাম সরিষার তেল ও একটি করে টিশার্ট।
ত্রাণ দেওয়ার সময় আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) আব্দুল্লাহ আল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/২০২০ ঘ.
bdnews24