২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর মেডিকেলের মেডিসিন ওয়ার্ডে আগুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে সোমবার দুপুরে আগুন লেগে একটি কক্ষের মালামাল পুড়ে গেছে। ওই সময় আগুন আতঙ্কে ওয়ার্ড থেকে বেরিয়ে যাওয়ার পথে হুড়োহুড়িতে মমতাজ ও সোলায়মান নামে দুই রোগী আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 11:28 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

রংপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে সোমবার দুপুরে আগুন লেগে একটি কক্ষের মালামাল পুড়ে গেছে। ওই সময় আগুন আতঙ্কে ওয়ার্ড থেকে বেরিয়ে যাওয়ার পথে হুড়োহুড়িতে মমতাজ ও সোলায়মান নামে দুই রোগী আহত হয়। হাসপাতালের পরিচালক ডা. সাইদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মেডিসিন ওয়ার্ডে এন্ডোসকপি মেশিন বসানোর জন্য ওয়েল্ডিং কাজ চলছিলো হঠাৎ করে সেখানে আগুন ধরে যায় এবং তা পাশের সহকারী নিবন্ধকের কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনে কক্ষটির মালামাল পুড়ে যায়। আগুনের সংবাদে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেডিসিন ওয়ার্ডের রোগীরা বেরিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে। ওই সময় দুই রোগী আহত হন বলে হাসপাতালের পরিচালক জানান। খবর পেয়ে দমকল বাহিনী কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে দমকল কর্মকর্তা ইউনুছ আলী জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭৩০ ঘ.