২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন পরিষদ ভবন এলাকা থেকে রোববার রাতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 10:57 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন পরিষদ ভবন এলাকা থেকে রোববার রাতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, ওই ইউনিয়নের আটরশিয়া গ্রামের আয়েসউদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪০)। র‌্যাব-৫ এর কর্মকর্তা ফ্লাইট সার্জেন্ট নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ ভবনে তল্লাশি চালানো হয়। ওই সময় ইউপি ভবনের নিচ তলার উত্তর দিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় রশিদের দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। আব্দুর রশিদকে সোমবার দুপুরে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে ওই র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫৯ ঘ.