২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাকে হত্যার দায়ে বরিশালে এক ব্যক্তির ১৭ বছর কারাদণ্ড

মাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায়ে আসামিকে চার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুমাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তের নাম আবু তালেব ব্যাপারী (২২)। সে মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর গ্রামের আব্দুল জলিল ব্যাপারীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 09:56 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

বরিশাল, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায়ে আসামিকে চার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুমাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তের নাম আবু তালেব ব্যাপারী (২২)। সে মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর গ্রামের আব্দুল জলিল ব্যাপারীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, পারিবারিক কলহের এক পর্যায়ে ২০০৩ সালের ১৬ সেপ্টেম্বর রাতে আবু তালেব তার মা নিরুজা বেগমকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পেয়ে মারা যান। তালেব তখন লাশটি বস্তায় ভরে বাড়ির পাশের ডোবায় ফেলে দেয়। পরদিন মায়ের লাশ নিজেই উদ্ধার করে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে তালেব। তালেবের বাবা আব্দুল জলিল বাদি হয়ে দুদিন পর অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ছেলেকে আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা ২০০৪ সালের ২৬ মার্চ আদালতে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৪ ঘ.