২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে এক মহিলাকে জবাই করে হত্যা

দণি কেরানীগঞ্জের হাসনাবাদে সখিনা বেগম (২৭) নামে এক মহিলাকে জবাই করে হত্যা করা হয়েছে। রোববার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 03:10 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দণি কেরানীগঞ্জের হাসনাবাদে সখিনা বেগম (২৭) নামে এক মহিলাকে জবাই করে হত্যা করা হয়েছে। রোববার সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। কেরানীগঞ্জ দণি থানার উপপরিদর্শক মনিরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সকাল পৌনে সাতটার দিকে সখিনা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্বামী মন্টু মিয়া পরিবহণ শ্রমিক। তিনি হাসপাতালে সাংবাদিকদের জানান, হাসনাবাদ বালুর মাঠের মিজানুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন তারা। গত রাতে তিনি বাসায় ছিলেন না। শুধু তার আট বছরের ছেলে আল-আমিন এবং দুই বছরের মেয়ে আমেনা বাসায় ছিল। মন্টু মিয়া অভিযোগ করেন, পাশের মহল্লার একটি যুবক তার স্ত্রীকে প্রায়ই উত্যক্ত করতো। কিন্তু তিনি ওই যুবকের নাম বলতে পারেননি। ওই যুবক এবং তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মন্টু মিয়া একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/২০৫৭ ঘ.