ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হলিডে ও বাংলাদেশ টাইমস পত্রিকার সাবেক সম্পাদক ফজল এম কামাল রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর 'নিউজ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স' বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এ যোগ দেওয়ার আগে তিনি বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম এর পাবলিক অ্যাফেয়ার্স কনসাল্টেশন বিভাগের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সরকারের সাবেক প্রধান তথ্য কর্মকর্তা ফজল এম কামাল কূটনীতিক হিসেবে নয়াদিল্লী ও লন্ডনে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া টাইম ম্যাগাজিনের বাংলাদেশ সংবাদদাতা হিসেবে এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, "বাংলাদেশের সাংবাদিকতার জগতে তার অভিজ্ঞতা এই প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। তিনি আমাদের সংবাদ কক্ষের (নিউজরুম) নেতৃত্বে থাকবেন।"
কলাম লেখক হিসেবে ফজল এম কামালের পরিচিতি রয়েছে। এছাড়া রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার ইস্যুতে বেশ কিছু প্রবন্ধ, ছোট গল্প ও চলচ্চিত্রের ওপর তার বেশ কিছু লেখা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিডি/টিএইচ/এমএ/১৬৩১ ঘ.
bdnews24