বাগেরহাট, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরের দুটি স্থানে অভিযান চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় কামরুল ইসলাম (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক তোফাজ্জেল হোসেন জানান, সকালে শহরের রেলবস্তি এলাকা থেকে প্রায় আড়াই কেজি গাঁজাসহ কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
একই সময়ে গোয়েন্দা পুলিশের আরেকটি দল বাগেরহাট যৌনপল্লীর একটি ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে দেড় কেজি গাঁজা।
দুটি ঘটনায় বাগেরহাট থানায় আলাদা মামলা হয়েছে বলে তোফাজ্জল হোসেন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৫৮ ঘ.
bdnews24