২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় নয় 'জঙ্গি'র পাঁচ বছর জেল

জঙ্গি তৎপরতার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার দায়ে 'আল্লাহর দল' নামে ইসলামী সংগঠনের নয় সদস্যকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 10:34 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জঙ্গি তৎপরতার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার দায়ে 'আল্লাহর দল' নামে ইসলামী সংগঠনের নয় সদস্যকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। কুষ্টিয়া দ্রুত বিচার আদালতের বিচারক জালাল সাইফুর রহমান রোববার এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, 'আল্লাহর দল' এর মতিন মেহেদী গ্র"পের সদস্য রওনক মোহাম্মদ রাকিব মণ্ডল, নাসিমুল হাসান জুয়েল, শফিকুল ইসলাম সুমন, লোকমান হোসেন, মুরাদ শরীফ, টিপু সুলতান, জহির উদ্দিন রিপন, বাপ্পী শাহরিয়ার ও তাসনিম আলম। চলতি বছরের ৪ জুন র‌্যাব-১২ এর একটি দল কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে এ নয় জনকে আটক করে। পরদিন র‌্যাব বাদি হয়ে তাদের বিরুদ্ধে জরুরি বিধিমালার ৬ (২) ধারায় মামলা দায়ের করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৬ ঘ.