২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে সতকর্তা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে চট্টগ্রাম বন্দরে সতর্কতা জারি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার বিকেলে সেখানে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিম্নচাপের কারণে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত থাকায় জাহাজগুলোকে বিশেষ সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। বহির্নোঙরে থাকা জাহাজগুলোকে 'ডাবল আপ' (দ্বিগুণ রশি দিয়ে বেঁধে রাখা) করতে বলেছে কর্তৃপক্ষ। তিনি বলেন, "বিকেলে বন্দরের সব বিভাগীয় প্রধানদের নিয়ে সভা করে পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুসারে হারবার মাস্টারের রুমে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।" (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 07:20 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে চট্টগ্রাম বন্দরে সতর্কতা জারি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার বিকেলে সেখানে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিম্নচাপের কারণে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত থাকায় জাহাজগুলোকে বিশেষ সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। বহির্নোঙরে থাকা জাহাজগুলোকে 'ডাবল আপ' (দ্বিগুণ রশি দিয়ে বেঁধে রাখা) করতে বলেছে কর্তৃপক্ষ। তিনি বলেন, "বিকেলে বন্দরের সব বিভাগীয় প্রধানদের নিয়ে সভা করে পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভার সিদ্ধান্ত অনুসারে হারবার মাস্টারের রুমে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।" পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পর্যবেক্ষক উবায়েত উল্লাহ জানান, সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী হুঁশিয়ারি সংকেত আপাতত কমার সম্ভাবনা নেই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/২০২৮ ঘ.