চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর হালিশহর এলাকায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে পড়ে শুক্রবার সকালে সুরমা নামে দুই বছর বয়সি এক শিশু মারা গেছে। সে কিশোরগঞ্জের নিকলি উপজেলার নুরুল ইসলামের মেয়ে।
হালিশহর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মামুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার সময় হালিশহর বি ব্লকের সাত নম্বর লেইনের একটি নির্মাণাধীন ভবনে সুরমার মা তাহমিনা ইট ভাঙ্গার কাজ করছিল। ওই সময় অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে ভবনের একটি পানির ট্যাংকে পড়ে সুরমার মৃত্যু হয়।
দুপুর দেড়টার দিকে সুরমার লাশ উদ্ধার করা হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯২৮ ঘ.
bdnews24