২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৪

ফুলবাড়ি সীমান্ত এলাকায় জঙ্গি সন্দেহে চার মাদ্রাসা ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 12:01 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

কুড়িগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফুলবাড়ি সীমান্ত এলাকায় জঙ্গি সন্দেহে চার মাদ্রাসা ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে বিডিআর। জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর জানান, শুক্রবার সকালে শিমুলবাড়ি সীমান্তের ৯৩৭ নম্বর পিলারের পাশ দিয়ে চার মাদ্রাসা ছাত্র ভারতে পালিয়ে যাওয়ার সময় বিডিআর তাদের আটক করে। তারা জেএমবি সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। আটককৃতরা হচ্ছে, উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের কিসামত মধুপুর গ্রামের জিল্লুর রহমান (২০), লাল মিয়া (৩০), আলমগীর (২২) ও সাইদুল (১৮)। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মঞ্জুরুল কবীর জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৩ ঘ.