রংপুর, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পীরগঞ্জ উপজেলার চরতাপুর বাজার থেকে অস্ত্র, বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে চতরা বাজরের কাছে একটি বাড়ির পেছন থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম ও ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম, ফরমান আলী ও হারুনর রশীদ নামে তিন ব্যক্তিকে।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য ও মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৩৫৩ ঘ.
bdnews24