২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক অতিরিক্ত আইজিপি শহীদুল্লাহ খানের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

তথ্য গোপন করে নগরীতে প্লটের বরাদ্দ নেওয়ায় সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শহীদুল্লাহ খানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সচিব আনিসুজ্জামান বুধবার কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন। মামলার বরাত দিয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফুল ইসলাম জানান, নগরীর সিডিএ 'কল্পলোক' আবাসিক এলাকায় প্লট বরাদ্দ নেওয়ার সময় তখনকার পুলিশ কমিশনার শহীদুল্লাহ খান চট্টগ্রামে তার কোনো প্লট বা জমি নেই বলে জানিয়েছেন। সেই হলফনামা অনুযায়ী ২০০৬ সালে তাকে একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু পরে দেখা যায়, নগরীর পাঁচলাইশ এলাকায় তার আরেকটি প্লট রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 04:32 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - তথ্য গোপন করে নগরীতে প্লটের বরাদ্দ নেওয়ায় সাবেক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শহীদুল্লাহ খানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সচিব আনিসুজ্জামান বুধবার কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন। মামলার বরাত দিয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফুল ইসলাম জানান, নগরীর সিডিএ 'কল্পলোক' আবাসিক এলাকায় প্লট বরাদ্দ নেওয়ার সময় তখনকার পুলিশ কমিশনার শহীদুল্লাহ খান চট্টগ্রামে তার কোনো প্লট বা জমি নেই বলে জানিয়েছেন। সেই হলফনামা অনুযায়ী ২০০৬ সালে তাকে একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। কিন্তু পরে দেখা যায়, নগরীর পাঁচলাইশ এলাকায় তার আরেকটি প্লট রয়েছে। মামলাটি তদন্তের জন্য উপ পরিদর্শক প্রদীপ কুমার দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/জেকে/২২৩২ ঘ.