জাতিসংঘের জেনেভা দপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন দেবপ্রিয় ভট্টাচার্য
অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে জাতিসংঘের জেনেভা কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নিয়োগ করেছে সরকার। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, ওই পদে দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ভিয়েনায় জাতিসংঘের বিভিন্ন দপ্তরে স্থায়ী প্রতিনিধি হিসেবে এবং ভ্যাটিকানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও একই সময়ে দায়িত্ব পালন করবেন তিনি।