২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

রাজধানীর রাজারবাগ এলাকায় বৃহস্পতিবার দুপুরে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। নিহতের নাম আয়নাল হোসেন (২৬)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 10:59 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রাজারবাগ এলাকায় বৃহস্পতিবার দুপুরে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। নিহতের নাম আয়নাল হোসেন (২৬)। পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক রফিকুল্লাহ জানান, দুপুর ২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনের তিন নম্বর গেটে ছিনতাই করার সময় জনতা আয়নালকে ধরে গণপিটুনি দেয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে। আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক ফৌজিয়া আক্তার জানান, এ ব্যাপারে এখনও মামলা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এমএ/১৬৫১ ঘ.