২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি ক্ষমতায় জামিন: সরকারের লিভ টু আপিল মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট

জরুরি ক্ষমতা আইনের মামলায় উচ্চ আদালত জামিনের আবেদন বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা লিভ টু আপিল মঞ্জুর (আপিল শুনানির জন্য গ্রহণ) করেছে সুপ্রিম কোর্ট। বৃহষ্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ৬ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ জরুরি বিধিমালার আওতায় অভিযুক্ত ব্যক্তির জামিন আবেদন উচ্চ আদালত বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারকে আগামী তিন সপ্তাহের মধ্যে নিয়মিত আপিল দায়ের করতে নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 05:33 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জরুরি ক্ষমতা আইনের মামলায় উচ্চ আদালত জামিনের আবেদন বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা লিভ টু আপিল মঞ্জুর (আপিল শুনানির জন্য গ্রহণ) করেছে সুপ্রিম কোর্ট। বৃহষ্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের ৬ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ জরুরি বিধিমালার আওতায় অভিযুক্ত ব্যক্তির জামিন আবেদন উচ্চ আদালত বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারকে আগামী তিন সপ্তাহের মধ্যে নিয়মিত আপিল দায়ের করতে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে হাইকোর্টের রায়ের ওপর ইতোপূর্বে দেওয়া স্থগিতাদেশের মেয়াদ নিয়মিত আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্য