ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন গ্যাস্টরাইট বুধবার সন্ধ্যায় রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, শীর্ষ ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে এক ইফতার পার্টিতে অংশ নেন। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা প্যাসির গুলশানে বাসভবনে গ্যাস্টরাইটের সম্মানে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ, ড. আব্দুুল মইন খান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, সাবের হোসেন চৌধুরী, ফারুক খান, আসাদুজ্জামান নূর, জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার, প্রগতিশীল গণতান্ত্রিক দলের আবুল হাসান চৌধুরী, জামায়াতে ইসলামীর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, এফবিসিসিআই সভাপতি মীর নাছির হোসেন, স্বরাষ্ট্র সচিব আব্দুুল করিম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, যুগান্তরের সম্পাদক গোলাম সারোয়ার, ইত্তেফাকের সম্পাদক রাহাত খান, মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, খান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রুখশানা খন্দকার প্রমূখ উপস্থিত ছিলেন।
গ্যাস্টরাইট সবার সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের পরে নৈশভোজ হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/২০২৭ ঘ.
bdnews24