২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শফি চৌধুরীর মামলার রায় হয়নি, সাক্ষীদের আবার জেরা হবে

সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) বিএনপি দলীয় সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরীর বিরুদ্ধে ত্রাণ আত্মসাত মামলার রায় বুধবার হয়নি। রায়ের নির্ধারিত দিন বুধবার শফি আহমদ চৌধুরী তার উপস্থিতিতে ৪৭ জন সাক্ষীর মধ্যে ২৮ জনকে পুনরায় জেরা করার জন্য আদালতের কাছে আবেদন জানালে বিচারক দেবজিৎ সিংহ তা মঞ্জুর করেন। আগামী ২৩ সেপ্টেম্বর পুনরায় জেরা শুরুর দিন নির্ধারণ করেছে আদালত। এদিন পাঁচ সাক্ষীকে জেরা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 12:50 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

সিলেট, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) বিএনপি দলীয় সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরীর বিরুদ্ধে ত্রাণ আত্মসাত মামলার রায় বুধবার হয়নি। রায়ের নির্ধারিত দিন বুধবার শফি আহমদ চৌধুরী তার উপস্থিতিতে ৪৭ জন সাক্ষীর মধ্যে ২৮ জনকে পুনরায় জেরা করার জন্য আদালতের কাছে আবেদন জানালে বিচারক দেবজিৎ সিংহ তা মঞ্জুর করেন। আগামী ২৩ সেপ্টেম্বর পুনরায় জেরা শুরুর দিন নির্ধারণ করেছে আদালত। এদিন পাঁচ সাক্ষীকে জেরা করা হবে। শফি চৌধুরীর আইনজীবী সোলেমান রেজা চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শফি চৌধুরী অসুস্থ থাকায় সময় মতো আদালতে আত্মসমর্পণ করতে পারেননি। তিনি সুস্থ হয়েই মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। আজ (বুধবার) আমরা মামলার রিকল পিটিশনের আবেদন করলে আগামী ২৩ সেপ্টেম্বর সাক্ষীদের পুনরায় জেরার তারিখ নির্ধারণ করেন আদালত।" ত্রাণ আত্মসাতের মামলায় শফি চৌধুরী মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন। বুধবার কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। গত ১৭ ফেব্র"য়ারি দক্ষিণ সুরমার দাউদপুরে শফি চৌধুরীর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৫০ বান্ডিল ত্রাণের ঢেউটিন ও ৭৮ টিন ত্রাণের বি